নিন্দা ও প্রতিবাদ বার্তা
নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের কুরআন তালীম প্রোগ্রামে বিএনপি সন্ত্রাসীদের নৃশংস ও কাপুরুষোচিত হামলার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। এই বর্বরোচিত হামলা শুধু নিরীহ শিক্ষার্থীদের ওপর নয়, বরং একটি আদর্শিক ও শান্তিপূর্ণ কর্মসূচির ওপর আঘাত।
আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহত সকল ভাইদের দ্রুত আরোগ্য কামনা করছি।
একই সঙ্গে, এই ন্যক্কারজনক ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি।
—ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী
সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির





