রাজনৈতিক মূল্যবোধ ও দর্শন
ন্যায়, স্বাধীনতা, জবাবদিহি ও জনকল্যাণ
ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনজীবী, মানবাধিকার কর্মী ও সমাজসেবক। ছাত্রজীবন অবস্থায় তিনি রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত।
তার রাজনীতি ও নেতৃত্বের মূলভিত্তি হচ্ছে ন্যায়, স্বাধীনতা, জবাবদিহি ও জনকল্যাণ। তিনি বিশ্বাস করেন, ক্ষমতা মানুষের সেবার জন্য—শোষণ বা দমন করার জন্য নয়। তাঁর রাজনৈতিক চিন্তাধারা গড়ে উঠেছে ইসলামী ন্যায়বিচার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং মানবাধিকারের মেলবন্ধনে। তাই তো জুলাই গণবিপ্লবের সময়, তিনি প্রবাসে অবস্থান করেই প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করেন এবং সরাসরি ও ভার্চুয়াল উভয় মাধ্যমে বিভিন্ন কর্মসূচির নেতৃত্ব দেন। রেমিট্যান্স বয়কটের পরিকল্পনা, প্রচার এবং বাস্তবায়নে তাঁর ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। তিনি ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে আয়োজিত "স্টুডেন্ট মুভমেন্ট ফর ইকুইটি অ্যান্ড জাস্টিস"-এ অংশগ্রহণ করেন। এছাড়াও, তিনি নিয়মিতভাবে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করেন এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের সাথে সমন্বয়ের মাধ্যমে আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
"সুশাসন, মানবাধিকার আর নাগরিক অংশগ্রহণ – এই তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়বো। দুর্নীতিমুক্ত উলিপুর হবে আমাদের প্রধান লক্ষ্য।"-ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী
তার রাজনৈতিক দর্শনে জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক—রাজনীতি হবে মানুষের কল্যাণ ও সমৃদ্ধির জন্য, ক্ষমতার জন্য নয়। তিনি বিশ্বাস করেন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও ন্যায়বিচার নিশ্চিত করলেই একটি সমাজে দারিদ্র্য, বৈষম্য ও অবহেলা দূর করা সম্ভব। আন্তর্জাতিক পরিমণ্ডলে দীর্ঘ অভিজ্ঞতা থাকার কারণে তিনি বুঝতে পেরেছেন, আন্তর্জাতিক কূটনীতি ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনা একসাথে কাজ করলে একটি এলাকা দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই তাঁর রাজনীতির লক্ষ্য শুধু স্থানীয় উন্নয়ন নয়, বরং উলিপুরকে জাতীয় উন্নয়নের স্রোতে যুক্ত করা। তিনি বিশ্বাস করেন -যেখানে মানুষ ন্যায় ও উন্নয়নের পক্ষে পাশে থাকবে, সেখানে উন্নয়ন অনিবার্য। মানুষের সেবা, ন্যায়ের প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ সমাজ গড়াই তার রাজনীতির মূল আদর্শ।