মৃদ্ধ ও উন্নত উলিপুর গড়ার লক্ষ্যে রংপুরস্থ উলিপুর উপজেলার প্রবাসী নাগরিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “উন্নত উলিপুর গড়তে হলে শিক্ষা, ন্যায় ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “রাজনীতির লক্ষ্য ক্ষমতা নয়, মানুষের কল্যাণ। জনগণের বিশ্বাস ও অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে উলিপুরকে একটি আদর্শ ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে।”
সভায় রংপুরে বসবাসরত উলিপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, তরুণ সমাজ, ব্যবসায়ী ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের ধন্যবাদ জানিয়ে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
— প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখা





