জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ কুড়িগ্রামে মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জামায়াতের জেলা নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন।

নেতৃবৃন্দ বলেন, “দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করতে জুলাই সনদের বাস্তবায়ন অপরিহার্য। জনগণের মতামত প্রতিফলনের জন্য গণভোট আয়োজন করতে হবে। ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াত সর্বদা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করে যাচ্ছে।”

বক্তারা আরও বলেন, “দেশের রাজনৈতিক সংকট নিরসনে জনগণের অংশগ্রহণমূলক সিদ্ধান্তই একমাত্র সমাধান। এজন্য সরকারকে অবিলম্বে জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।”

মিছিলে জামায়াতের জেলা, উপজেলা ও শহর শাখার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শেষে দেশের শান্তি, ন্যায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখা